স্টাফ রিপোর্টার : দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলোকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসের স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু ক্ষতিও হয়েছে। সোনার দেশের কর্মকর্তা জানান, অফিসের স্টোর রুমে সংরক্ষিত ১৬ বছরের পত্রিকা, টেবিল, সোফায় আগুন ধরে। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে। ফায়ার সার্ভিস রাজশাহী অফিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, খবর পেয়ে দ্রুত একটি দল পাঠানো হয়। এরপর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে স্টোর রুমে থাকা নথিপত্র পুড়ে গেছে। এছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন ধরেনে। সোনার দেশের সম্পাদক আকবারুল...
Developed by BDITHOST