অনলাইন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে সম্প্রতি বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন পার্টি ও ছবির স্ক্রিনিংয়ে দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। এদিকে ম্রুণাল ঠাকুরের ইনস্টাগ্রামে ধনুশের বোনদের ফলো করার বিষয়টিও এই গুঞ্জনের পালে জোর হাওয়া দেয়। তাদের একসঙ্গে একটি ভাইরাল ভিডিও যেন এই জল্পনাকে আরও উসকে দেয়। অবশেষে এই সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ধানুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’ 'সন অফ সর্দার ২'-এর প্রিমিয়ারে ধনুশের উপস্থিতি নিয়ে যে জল্পনা চলছিল, সে প্রসঙ্গেও ম্রুণাল জানান, সেই অনুষ্ঠানে ধানুশ এসেছিলেন অজয় দেবগনের আমন্ত্রণে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।...
Developed by BDITHOST