নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং পরবর্তীতে হত্যা করে মরদেহ গুম করার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ড এবং দুই শিশু আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আজ বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাড. রেজাইল করিম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের মরিফুল ইসলামের স্ত্রী পিংকি এবং আযম মন্ডলের ছেলে মিশু। যাবজ্জীবন আটকাদেশ প্রাপ্ত শিশু আসামিরা একই গ্রামের। মামলার বিবরণে জানা গেছে, মুক্তিপণ আদায়ের জন্য আসামিরা স্কুলছাত্র নাজমুলকে টার্গেট করে। একটি দল গঠন করে এবং ছদ্মনাম ব্যবহার করে খাদাইল গ্রামের আল আমিন হোসেন ছেলে নাজমুলকে প্রেমের ফাঁদে...
Developed by BDITHOST