অনলাইন ডেস্ক : নওগাঁয় র্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে। এরইমধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব হেফাজতে নারীর মৃত্যু ও র্যাব সদস্যদের কারো দায়িত্বে অবহেলা ছিল কি না, জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের ফেসবুক আইডি হ্যাক করে, ফেক আইডি ব্যবহারে তার নামে চাকরি দেওয়া ও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার ঘটনা ঘটছিল। তিনি ২০২২ সালের মার্চে...
Developed by BDITHOST