নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মণ্ডল (৪২) নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বৃহস্পতিবার বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশ গিয়ে শিক্ষকদের মুক্ত করেন। এ ঘটনায় গতকাল রাত ৮টার দিকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডল উপজেলার দেউলা মানিকহার উচ্চবিদ্যালয়ের কৃষি শিক্ষক ও নওগাঁর আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল দেউলা মানিকহার উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে এক ছাত্রীকে বিদ্যালয়ের কমনরুমে একা পেয়ে সহকারী শিক্ষক শ্রীদাম যৌন হয়রানি করেন। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন শিক্ষাপ্রতিষ্ঠান...
Developed by BDITHOST