স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার মান্দা থানা এলাকা হতে ২৯৬ বোতল ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) সহ ২ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৭ আগষ্ট) সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন রাজশাহী টু মান্দা মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে ২৯৬ বোতল ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) সহ মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল করিম (৪১), পিতা- মৃত আত্তাব আলী, মাতা- মৃত কুকিনা, সাং-চক তাতারু ও মোঃ হাবিবুর রহমান (২০), পিতা- মোঃ মোবারক, মাতা- মোছাঃ হাছিনা বেগম, সাং- পাননগা সর্দারপাড়া, ০৯ নং ওয়ার্ড, উভয় থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁ দ্বয়কে গ্রেফতার করে। উক্ত মাদক সংক্রান্ত বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল...
Developed by BDITHOST