নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহা. মাহবুবুল আলমমের সঙ্গে ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬। ফলাফলে দেখা গেছে, মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন । ভোটের ব্যবধান ২০ হাজার ৪৮। এছাড়াও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্...
Developed by BDITHOST