নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:২৩। ৩ এপ্রিল, ২০২৬।

নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসক

এপ্রিল ২, ২০২৬ ৫:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আজকের সভাতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী রাজশাহীকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। আমরা জনগণের নিকট দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে যথাযথভাবে কাজ করতে হবে। পবিত্রতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে কাজের মাধ্যমে আমাদের আরও বেশি সুনাম অর্জন করতে হবে।
রাসিক প্রশাসক বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। আগামী ৯০ দিনের কাজের স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২

সভায় রাসিক প্রশাসক কাজের গুনগত মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে এবং চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে : মির্জা ফখরুল

সভায় রাসিকের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্যসহকারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।##

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।