স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ জুন দুপুর আনুমানিক ২:১০ থেকে ২:৫০ মিনিটের মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় উল্লিখিত ৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে...
Developed by BDITHOST