স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার বেলাল হোসেন সুইট নগরের রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার বাসিন্দা মো. শাহজামানের ছেলে। আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নগর গোয়েন্দা শাখার একটি দল বুধবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন সুইট দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।...
Developed by BDITHOST