স্টাফ রিপোর্টার : ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা সুনিশ্চিতকরণে রাসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব গ্রহণের পর তিনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন, সৌন্দর্য্যবর্ধন বিষয়ে রাসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন। ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বৃদ্ধি করতে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে ১১নং ওয়ার্ডে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। রাজশাহী নগরীর ১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে প্রায় অচল হয়ে থাকা সেকেন্ডারি ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণের কাজ সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এর ফলে ড্রেনেজ ব্যবস্থা সচল হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি মিলেছে। নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)...
Developed by BDITHOST