স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের একটি যাত্রীবাহী বাস আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন এলাকার ঝিলিম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ। ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার, সাং-সাগরপাড়া, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টায় বাসটি শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল ৫টার দিকে নওগাঁ থেকে নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রাগামী সড়কের পাশে মালিকের নিজস্ব গ্যারেজের সামনে রেখে তালাবদ্ধ...
Developed by BDITHOST