স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির এর নজরে আসার পর তাঁর নির্দেশনায় ১ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সংবাদ সম্মেলনে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মোঃ এবাদতের ছেলে মোঃ শাহানুর (২০), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০), মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৯) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২...
Developed by BDITHOST