স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার মো: রজব আলীর ছেলে মো: সজল হোসেন (২৬) এবং শাকিল হোসেন (২৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি সজল ও শাকিলকে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বসতঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি এক প্রান্ত ধারালো আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুইটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০...
Developed by BDITHOST