নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মার্চ ১৭, ২০২৬ ৪:০৯ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল মঙ্গলবার (১৭ মার্চ) রাত ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠ এর উত্তর পাশে থাকা লেবু বাগানের ভিতর থেকে ২১টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৫।

আরও পড়ুনঃ  বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

দু’টি প্লস্টিকের বস্তায় বিস্ফোরক ও অস্ত্র পাওয়া যায়। র‌্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২১টি ককটেল সদৃশ বস্তু ছাড়াও ১টি কান্তাই (হাসুয়া), ১টি বড় ছোরা ১টি ছোট ছোরা এবং ১টি চাকু উদ্ধার করে।

আরও পড়ুনঃ  পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী

ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র জিডিমূলে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।