নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:০৭। ১৮ মে, ২০২৬।

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

এপ্রিল ৩০, ২০২৪ ৯:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। সোমবার (২৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

মঙ্গলবার (৩০ এপ্রিল) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, শাহমখদুম থানা ৪ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

যার মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, ৪.৩ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।