নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯, মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ২০, ২০২৩ ৫:৪৪ 👁️ ১০১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী মাদক সেবী ও ব্যবসায়ী রয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, ও দামকুড়া থানা ২ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৭.২০ গ্রাম হেরোইন, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ লিটার দেশীমদ ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।