স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি, কাটাখালী, শাহমখদুম ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোন উদ্ধারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত মঙ্গোলবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোষপাড়া পুলিশ ফাঁড়ি বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় অভিযান পরিচালনা করে খরবোনা নদীর ধার গ্রামের মৃত কুদরত আলীর ছেলে হৃদয় (৩০), রাজশাহী জেলার বাগমারা থানার পারদামনাশ গ্রামের আব্দুর রশিদের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় গ্রামে বসবাসরত মো: হিমেল রানা (২১) এবং পাবনা জেলার ফরিদপুর থানার পার ফরিদপুর গ্রামের মো: আফজাল মোল্লার ছেলে বর্তমানে সাধুর মোড় গ্রামের বসবাসরত রিপন (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় হৃদয়ের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে বিক্রির...
Developed by BDITHOST