স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহী নগরীর কাটাখালী থানার সুচরন ( মীরপাড়া) গ্রামের মো: বেলাল উদ্দিনের ছেলে মো: সোহান উদ্দিন (২০)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১৪ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে সোহানকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সোহানের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Developed by BDITHOST