স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো: তসলিম (৩৮) এবং শফিকুল ইসলাম সজলের ছেলে নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে। পরে তসলিমের দোকানে অভিযান পরিচালনা করে তসলিমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়। অপর আসামি নিলয়ের হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি তসলিমের...
Developed by BDITHOST