সংবাদ বিজ্ঞপ্তি : শুক্রবার (১২ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য পান যে, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের পরিকল্পনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে তাঁর নির্দেশনায় একটি বিশেষ পুলিশ টিমকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল অদ্য সন্ধ্যা ৬:১৫ মিনিটে বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫), স্বামী- মোবারক ফকির, সাং- শেখেরচক পাচানী মাঠ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২৫ পুরিয়া হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৫৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে...
Developed by BDITHOST