স্টাফ রিপোর্টার: নগরীর বোয়ালিয়া থানাথীন গুলগোফুর পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের মালিক মোঃ নাজিউর রহমান(৩৩)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তেল নিতে গেলে দুষ্কৃতিকারীরা সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে, প্রাইভেট কারের মালিককে মারধর করে এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজিউর রহমান। অভিযোগে বলা হয়, আমি আমার ব্যবহৃত প্রাইভেটকারে তেল ভরার জন্য সকাল সাড়ে ৮ দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন কুমারপাড়াস্থ গুলগফুর পেট্রোল পাম্পে প্রাইভেট কার নিয়ে সিরিয়ালে দাড়িয়ে থাকা অবস্থায়,অজ্ঞাতনামা অন্য একটি প্রাইভেট কারের ভিতর থেকে কয়েকজন ব্যক্তি বাহির হয়ে আমার প্রাইভেটকার সরিয়ে নিতে বলে। এরপর আমি আমার প্রাইভেটকারটি সরিয়ে নেওয়ার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।...
Developed by BDITHOST