স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় পৈতৃক সম্পত্তি ও রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে বয়েজ উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে আহত বয়েজ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রামচন্দ্রপুর মকবুল হাবিলদার মোড়ের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ও রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, ঘটনার সময় মোঃ রাজু (৫৬), পিতা-মৃত বদিউজ্জামান, মোঃ এরফান জামান (৪৭) এবং মোঃ রেদোয়ান জামান (১৯), পিতা-মোঃ পিন্টুসহ কয়েকজন বয়েজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা লোহার রড...
Developed by BDITHOST