স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে প্রায় ৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (২২ এপ্রিল) ৪:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী শাহাজাহান আলী এর বসতবাড়িতে তল্লাশি করে ওই পরিমাণ গাজা জব্দ করা হয়। ধৃত আসামীরা হলো- তেরখাদিয়া পশ্চিমপাড়ার মৃত সোলেমান সরকারের ছেলে মো. শাহাজাহান আলী (৫৮) এবং শাহজাহান আলীর ছেলে রিদওয়ান ইসলাম হৃদয় (৩০)। এ সময় আসামীদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
Developed by BDITHOST