স্টাফ রিপোর্টার : র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল রোববার (১মার্চ) সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর মোড় সংলগ্ন ডকইয়ার্ড মাঠে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- নগরীর দাসপুকুর বউ বাজারে এলাকার নূর আলমের ছেলে সিয়াম ইসলাম (২৭) এবং বিলসিমলার মৃত মনতাজ মিয়ার ছেলে রশিদ মিয়া (৪৫)। আসামীদের কাছ থেকে ২২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১৫ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা ও নগদ টাকা ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। র্যাব বিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।...
Developed by BDITHOST