নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৫৮। ২৮ মে, ২০২৬।

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

জানুয়ারি ২০, ২০২৫ ৫:২৩ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: জাকির হোসেন অমি(২৮) রাজশাহী জেলার বাগমারা থানার বাজেকোলা কাজিহাটা এলাকার মো: আমির হোসেন সরদারের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। জাকির হোসেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।