স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
Developed by BDITHOST