স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম পৃথক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) ভোর আনুমানিক সোয়া ৪ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো: রাজা হোসেন (৪৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোপালপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো: ইয়ার লতিফ চঞ্চল (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত...
Developed by BDITHOST