স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার দড়িখরবোনা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো: মাসুদ রানা (৪৫), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা (পাঠার মোড়) গ্রামের মৃত রতনের ছেলে মো: সোহান (২৩) এবং একই থানার বহরমপুর গ্রামের মো: শরিফুল ইসলামের ছেলে রোহান আহম্মেদ (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় মাসুদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ২৮৬ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ...
Developed by BDITHOST