স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাইমদ, হেরোইন ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মো: বাপ্পি ওরফে হিটু (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়। এছাড়াও সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী...
Developed by BDITHOST