স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মো: হোসেন আলীর স্ত্রী মোসা: শাহিনা (৩৩) এবং মো: আবু বক্কারের ছেলে মো: জেনারুল হাসান (৪২)-কে গ্রেপ্তার করে। এ সময় শাহিনার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়। অপর আসামি জেনারুলের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে...
Developed by BDITHOST