স্টাফ রিপোর্টার : বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভিকটিমদের জন্য আরও কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন। এ সময় পুলিশ কমিশনার ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্পন্ন ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত...
Developed by BDITHOST