স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে পিস্তলের দুইটি ম্যাগজিন, ০৪ রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সিপিএসসি, র্যাব-৫ রাজশহী। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর আভিযানিক একটি টিম বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়ির মধ্যে তল্লাশি করে। তল্লাশিকালে বসত বাড়ির বাথরুমের জন্য তৈরিকৃত বাঁশের মাচাং এর নীচে অভিযান পরিচালনা করে ২ টি কালো রঙের ম্যগাজিন,৪ টি পিস্তলের গুলি, ৫০ পিস ট্যপেন্টাডল ট্যাবেলট, ১.৫ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা, ১ টি গাঁজা সেবনের কলকি, ১ সেট তাস, ৩ টি প্লাস্টিকের পাইপ, ১ টি সামুড়া, ২ টি হাসুয়া ১ টি কাস্তে, ২ টি ছুরি,...
Developed by BDITHOST