স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা, বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ি এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে মোট ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোছা: নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), মো: সাইফুল ইসলাম (৩২) এবং মো: ইমরান (৩০)। তুফানী বেলপুকুর থানার ভড়য়াপাড়া (হানুর মোড়) গ্রামের মৃত বেরাস সরকারের মেয়ে। সাইফুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পশ্চিম মৌতলা গ্রামের মো: জিয়াদ আলী মোল্লার ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানার ভাটাপুকুর এলাকায় বসবাস করেন। ইমরান রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার মো: ইনসানের ছেলে। পুলিশ...
Developed by BDITHOST