স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মো: জিল্লুর রহমানের ছেলে মো: বাবু (৪০), একই থানার নতুন বুধপাড়া গ্রামের মৃত আমিন আলীর ছেলে মো: রফিকুল ইসলাম (৩৮) এবং একই এলাকার মৃত হাশেমের ছেলে মো: সাইফুল ইসলাম ওরফে সুমন (৩৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আসামি বাবুকে গ্রেপ্তার করে। একই দিন বিকাল সোয়া ৫টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাড়ি বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রফিকুল ও সাইফুলকে গ্রেপ্তার করে। আসামি বাবুর বিরুদ্ধে আরএমপির...
Developed by BDITHOST