স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মতিহার থানার চরশ্যামপুর গ্রামের গোলাম পাঞ্জাতনের ছেলে মো: রেজাউল করিম (৪৬); একই এলাকার মো. শাহিন আলীর ছেলে মো: সুজন আলী (২৪) এবং একই থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মো: সাফাতুল্লাহর ছেলে মো: রফিকুর (৩০)। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৮ মার্চ) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রেজাউল ও সুজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১০টার দিকে খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় আরেকটি অভিযানে রফিকুরকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি...
Developed by BDITHOST