স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পবা ও শাহমখদুম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মো: আজমল (৪১) এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম ( চকপাড়া ফুলতলা মোড়) গ্রামের মো: করিম আলীর ছেলে মো: সেলিম আলী ওরফে চিংকু (৩৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আজমলকে এবং ১১ মার্চ রাত সোয়া ১১ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চিংকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আজমলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪শ টাকা এবং মাদক পরিবহনের...
Developed by BDITHOST