স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং রাজপাড়া ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের এসারু উদ্দিনের ছেলে মো: এরাক উদ্দিন (৫২); কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের (বর্তমানে রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় বসবাসরত) সন্তোষ কুমারের ছেলে শ্রী রাজা (৩২); চন্দ্রিমা থানার জামালপুর (তাঁতপাড়া) গ্রামের মো. মিরাজ আলীর ছেলে মো: হাসান আলী (৩৫) এবং একই থানার কেচুয়াতৈল খ্রিষ্টানপাড়া গ্রামের শ্রী নরেনের ছেলে শ্রী নির্মল (৩৭)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৪ মার্চ শনিবার পৃথক পৃথক সময়ে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে এরাক উদ্দিন, রাজপাড়া থানার বাকীর মোড় এলাকা থেকে রাজা, চন্দ্রিমা...
Developed by BDITHOST