স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা, কর্ণহার, গোয়েন্দা শাখা (ডিবি) এবং মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পবা থানার শুভিপাড়া গ্রামের মৃত আ: আলীমের ছেলে মো: বেলায়েত আলী (৬০); কর্ণহার থানার কবিরাজপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো: মোংলা (৪০); মতিহার থানার সাতবাড়িয়া (মিজানের মোড়) গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২) এবং একই থানার খোঁজাপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে মো: রোকন আলী (২০)। সকলেই রাজশাহী নগরীতে বসবাস করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার দিকে পবা থানার বড়গাছি ইউনিয়নের শুভিপাড়া গ্রামের বেলায়েতের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়। গত ৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে...
Developed by BDITHOST