স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রংপুর নগরীর হারাগাছ থানার বাহার কাছনা (বর্তমানে রাজপাড়া থানার তেরখাদিয়া) গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: ইমতিয়াজ ওরফে আবির (২১) এবং রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫৩)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল) বিকাল আনুমানিক পৌনে ৪ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবিরকে এবং একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ৩২৮ গ্রাম গাঁজা, ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগর ৬৫০...
Developed by BDITHOST