স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত রতন মন্ডলের ছেলে মো: আয়নাল হক (৫৩) এবং একই থানার মুশরইল জলিলের মোড় নতুনপাড়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: আলম সিদ্দিক (৩০)। উভয়েই রাজশাহী নগরীর বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আয়নালকে এবং গতকাল ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর এলাকা থেকে আলমকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
Developed by BDITHOST