স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো: শাকিলের ছেলে মো: পিয়াস (২৭) এবং একই থানার দরগাপাড়া ( জোত মহেশ) গ্রামের মৃত সামসুলের ছেলে মো: আইনুল হক (৩৭)। পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ মে দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পিয়াস ও আইনুলকে আটক করা হয়। এ সময় পিয়াসের দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আইনুল মাদক বিক্রয় কার্যক্রমে পিয়াসের সহযোগী হিসেবে কাজ করছিল। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি পিয়াসের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডে মোট ৪টি...
Developed by BDITHOST