স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আর্দশগ্রামের মো : আ : মালেকের ছেলে মো : এমদাদুল হক শাকিল (২৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৩ জুন আনুমানিক দুপুর ৩ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাকিলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Developed by BDITHOST