স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া গ্রামের মো: আসলামের স্ত্রী মোসা: মাজেদা বেগম (৫৩) এবং মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মো: আবু সামার ছেলে মো: সেলিম ওরফে ক্যাপসুল (৪০)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৪ জুন রাত অনুমানিক সোয়া ৮ টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকা থেকে মাজেদাকে এবং একই তারিখ রাত অনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ক্যাপসুলকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মাজেদার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১টি বাটন মোবাইল ফোন এবং ক্যাপসুলের কাছ থেকে ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।...
Developed by BDITHOST