স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার মো: আবুল হোসেনের ছেলে মো: রাসেল আলী (৩৫) এবং রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: মুকুল হোসেনের ছেলে মো: মাহাবুব হাসান ওরফে কালু (৩৪)। পলাতক আসামি হলেন- কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও রাহুলের স্ত্রী মোছা: লাকী (৪৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৬ জুন রাত আনুমানিক ১১টার দিকে শাহমখদুম থানার পবা নতুনপাড়ার বনলতা আবাসিক এলাকার ১ নম্বর রোডে অভিযান পরিচালনা করে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ১৭ জুন দুপুর আনুমানিক...
Developed by BDITHOST