নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

জুলাই ১১, ২০২৬ ৭:০৭ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক সোয়া ২ টার দিকে মহানগরীর মতিহার থানা পুলিশ চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হাসান আলীর স্ত্রী মোসা: ইতি বেগম (৩৮) এবং একই থানার ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের মো: সাইদার রহমানের ছেলে মো: রাজন হাসান (২৩)-কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ২.০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।