স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানকালে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা হতে (১) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ছোট বনগ্রাম গ্রামের মৃত মন্টুর ছেলে মোঃ নুর আলম (২৬)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ শামীম (৩০)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৩) রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ ইমরান (২১)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৪) দামকুড়া থানার বেরপাড়া গ্রামের...
Developed by BDITHOST