স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা এবং শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেল লাইনের ধারে অভিযান পরিচালনা করে একই থানার বহরমপুর (শেষ মাথা) গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: সুরুজ (২০) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট (দরগাপাড়া) গ্রামের মো: নয়ন আলীর ছেলে মো: মিজান আলী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় সুরুজের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১৪ গ্রাম গাঁজা এবং মিজানের হেফাজত থেকে বিক্রয়ের...
Developed by BDITHOST