স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার হড়গ্রাম রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সনজিত কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: নাদিম হোসেনের স্ত্রী মোসা: আফরিন (২৫) এবং...
Developed by BDITHOST