স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে চন্দ্রিমা থানার চকপাড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দীকের ছেলে মো: শামিম রেজা (৩৫), ভদ্রা জামালপুর গ্রামের মো: এখলাসের ছেলে মো: রনি (৩৪), চকপাড়া (মধ্যপাড়া) গ্রামের মো: পিন্টু ইসলামের ছেলে মো: নিবির ইসলাম (২০), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো: তরিকুল ইসলাম (২৩)-কে গ্রেপ্তার করে। সকলেই রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে সর্বমোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিন অপর অভিযানে সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে পবা...
Developed by BDITHOST